পর্তুগালে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের শাহ আলম

সম্প্রতি পর্তুগালের স্থানীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। গত ১২ অক্টোবর তিনি বন্দর নগরী পর্তোর বনফি জুনতা ফ্রেগজিয়ার এসেম্বলি মেম্বার হিসেবে বিজয়ী হয়েছেন।

শাহ আলম কাজল ২০২১ সালের নির্বাচনেও পর্তুগালের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল সোশালিস্ট পার্টি থেকে একই পদে নির্বাচিত হয়েছিলেন। এবারও তার দল মিউনিসিপ্যাল পর্যায়ে জয়লাভ করতে না পারলেও তিনি নিজ এলাকার (ফ্রেগজিয়া) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর শাহ আলম কাজল বলেন, আমাদের দল সামান্য ব্যবধানে পরাজিত হলেও সবগুলো ওয়ার্ডেই আমরা সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রবাসী বাংলাদেশীরা যে সহযোগিতা ও ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকার অঙ্গীকার করছি।

শাহ আলম কাজল শুধু রাজনৈতিক নেতৃত্বেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। তিনি বাংলাদেশ কমিউনিটি অব পর্তো-এর সভাপতি হিসেবে পর্তুগালে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

একজন উদ্যোক্তা হিসেবেও তিনি প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানে সহায়তা করছেন। পাশাপাশি বন্দর নগরী পর্তোতে অভিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার ভূমিকা অনস্বীকার্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তোসহ বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা শাহ আলম কাজলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রবাসী মাসুম বিল্লাহ বলেন, এভাবেই বাংলাদেশের আলো ছড়াতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। আমরা প্রতিটি শহরে শাহ আলম কাজলের মতো নেতৃত্ব চাই, যারা পর্তুগালে বাংলাদেশকে পরিচিত করবে।

উল্লেখ্য, শাহ আলম কাজল ছাড়াও আরও একজন প্রবাসী বাংলাদেশি মাসুদ মজুমদার ১২ অক্টোবর লিসবনে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তার প্যানেল এবার বিজয় নিশ্চিত করতে পারেনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর