প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল পর্তুগাল

ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো পর্তুগাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাতারের আল রায়ানের আল-খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই শিরোপা জিতেছে পর্তুগীজরা। ২০০৩ সালের পর প্রথমবার এই আসরে অংশ নিয়ে এবার শিরোপা নিয়েই ফিরছে দেশে।

বেনফিকার আনিসিও কাব্রাল ৩২ মিনিট সতীর্থ দুরাটে কুনহার কাছ থেকে কাট ব্যাক পেয়ে জাল কাঁপান কাব্রাল। আসরে এটি ছিল তার সপ্তম গোল। যা কিনা গোল্ডেন বুট জেতা অস্ট্রিয়ার জোহানেস মোসারের চেয়ে এক কম।

বয়সভিত্তিক এই বিশ্ব আসরের নয় সংস্করণ পর এবারই প্রথম সুযোগ পায় পর্তুগাল। সেখানে বেলজিয়াম, মেক্সিকো, সুইজারল্যান্ডকে হারানোর পর নকউটে ভারতকে কাঁদিয়ে ফাইনালে পা রাখে দলটি। বিশ্বমঞ্চে এটি পর্তুগীজদের প্রথম শিরোপা।

নজরকাড়া পারফরম্যান্স দিয়ে অস্ট্রিয়াও প্রথমবারের মতো জায়গা করে নেয় ফাইনালে। ইংল্যান্ড ও জাপানকে হারানোর পর নকআউটে পরাজিত করে ইতালিকে।

চার গোল ও দুই অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বলের পুরস্কার জিতেছেন পর্তুগালের মাতেউস মাইডে।

এবারের আসরটি ছিল এই প্রতিযোগিতার ২০তম আসর। যা ফিফা সম্প্রসারণ করে এখন প্রতি বছর আয়োজন করছে, দুই বছর পরপর নয়।

কাতার এই আসরটির স্বাগতিক হিসেবে আসরটি শেষ করার পাশাপাশি আগামী চারটি আসরের আয়োজকও হবে তারা।

এর আগে, ব্রাজিল-ইতালির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি গোলশূণ্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইতালি।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প