পটিয়ায় দুই বাসের সংঘর্ষ, আহত ২৮

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২৮ জন আহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ৮ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর এখানে চিকিৎসা নেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)। তাদের মধ্যে গুরুতর আহত শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া দুর্ঘটনায় আহত ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে হানিফ পরিবহনের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পটিয়া হাইওয়ে পুলিশের এসআই আলাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?