পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও সদর উপজেলার ডাংগিপুকুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ঠেলে পাঠায়।

এর আগে ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে বাংলাবান্ধা সীমান্তে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি প্রায় এক বছর ধরে অবৈধভাবে ভারতের শিলিগুড়িতে বসবাস করছিলেন।

তবে রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও সদর উপজেলার ডাংগিপুকুর সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠানো হয়। শুক্রবার সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। বৈধ পথে ফেরত তরুণীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে দুই-তিন মাসে দশ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫৭ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!