নোয়াখালীতে ভোটকেন্দ্রের পাশের বিদ্যালয়ে আগুন

নোয়াখালীর সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। একই প্রাঙ্গণের উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বকশিরহাট এলাকার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়টি জানান। একই সময়ে স্থানীয় বকশিরহাট বাজার থেকে মানুষ এসে বিদ্যালয়ের মাঠে থাকা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, আগুনে বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও সামনের টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া শ্রেণিকক্ষের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে উল্লেখ করে নুরুল কাউছার বলেন, এ ভবন এবং তাদের বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না। তবে একই প্রাঙ্গণের বীজবাগ এন কে উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

সেনবাগ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, রোববার বিকেল ৫টা ২৫ মিনিটে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থেকে বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ভবনে বিদ্যুতের সংযোগ ছিল এবং ঘটনার সময় বিদ্যুৎ লাইন চালু ছিল।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, বিদ্যালয় ভবনের একটি কক্ষে আগুন লেগেছিল। কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটই মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি