নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় যুবকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাকচাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (২৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রাপথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের সাইডে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নজরুল গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি