নেপালকে হেসেখেলে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

বোলার আর ফিল্ডাররা তাদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল। অল্প রানেই আটকে দিয়েছিল নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। লক্ষ্য সহজ হওয়ায় জিততে খুব একটা পরিশ্রম করতে হলো না ব্যাটারদের। সহজ জয়ে বিশ্বকাপে শুরুটা ভালো হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের।

শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এদিন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাট করতে নেমে নেপাল ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায়।


জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। 


ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১১ রানেই ৩ উইকেট হারায় সুমাইয়া আক্তারের দল। প্রথম ওভারেই দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় জুনিয়র টাইগ্রেসরা। রচনা চৌধুরীর শিকারে পরিণত হন সুমাইয়া সুবর্ণা। একটা বাউন্ডারি মেরে আউট হওয়ার আগে তিনি ৪ রান করেন।

আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া ১ রান করে পরের ওভারে রিয়া শর্মার শিকারে পরিণত হন। আর চতুর্থ ওভারে জুয়াইরিয়া ফেরদৌস হন রানআউটের শিকার।


তবে সাদিয়া ইসলাম এবং অধিনায়ক সুমাইয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের ২১ রানের জুটিতেই বাংলাদেশ বিপর্যয় কাটিয়ে ওঠে। ২৪ বলে ১৬ রান করে সাদিয়া পূজা মাহাতোর শিকারে পরিণত হলে এই জুটি ভাঙে।


দলীয় ৪১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন অধিনায়ক সুমাইয়া। ২৪ বলে তিনি ১২ রান করে সীমানা কেসির শিকারে পরিণত হন। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। আফিয়া আসিমা ইরা এবং জান্নাতুল মাওয়া দলের জয় নিশ্চিত করেন। ইরা ১৩ বলে ৯ এবং মাওয়া ৯ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।


নেপালের পক্ষে রচনা, রিয়া, সীমানা এবং পূজা প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।


এর আগে ছোঁয়া-মাওয়াদের নৈপুণ্যে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় নেপাল। ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ৪ ওভারে ৭ রান খরচায় ১ উইকেট নেন ফাহমিদা ছোঁয়া। প্রতিপক্ষের ৫ উইকেট-ই পড়েছে রান আউটের ফাঁদে পড়ে।

প্রথমে ব্যাট করতে নেমে কেবল ওপেনার সানা পারভীন ছাড়া নেপালের আর কেউই আলো ছড়াতে পারেননি। ৩২ বলে ১৯ রান করে মাওয়ার বলে বোল্ড হন সানা। দলের পক্ষে ১৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন সীমানা কেসি। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।


‘ডি’ গ্রুপে জুনিয়র টাইগ্রেসদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া আর ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজরা। 

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের