নেদারল্যান্ডসকে হেসেখেলেই হারালো বাংলাদেশ

লক্ষ্য মাত্র ১৩৭ রানের। এই রান টপকাতে বাংলাদেশকে খুব বেগ পেতে হবে না এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ যদি হয় নেদারল্যান্ডসের মতো দুর্বল দল, তাহলে তো কথাই নেই। যে কারণে ব্যাট-বলে দক্ষতা দেখিয়ে বাংলাদেশ লক্ষ্য তাড়ার কাজটিও করেছে খুব সহজেই। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেসেখেলেই নেদারল্যান্ডসকে হারিয়েছে টাইগাররা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। জবাবে ৩৯ বল আর ৮ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় বেশ আত্মবিশ্বাসী হয়ে শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তা প্রমাণ করেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম ওভারে নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কা মেরে তোলেন ১৪ রান।

তবে আক্রমণাত্মক শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ ওপেনার। ৮ বলে ১৫ রান করেই সাজঘরে ফেরেন বাঁহাতি তরুণ ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারে সেই আরিয়ান দত্তের বলেই বোল্ড হন ইমন।

দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৬৬ রানের জুটি করেন তানজিদ তামিম ও লিটন। ২৪ বলে ২৯ রান করেন ফেরেন তানজিদ। ২৬ বলে ফিফটি করেন লিটন। এটি ডানহাতি ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। লিটনের সঙ্গে সাইফ হাসান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৬ রানে।

এর আগে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ২৬ রান করেন তেজা নিদামানুরু। ওপেনার ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩, টিম প্রিংগেল ১৪ বলে ১৬ ও শরিজ আহমেদ ১৪ বলে ১৫ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। সাইফ হাসান ২টি, আর মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট। নেদারল্যান্ডসের হয়ে ১টি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও টিম প্রিংগেল।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?