নেটফ্লিক্সে ঝড় তুলেছে ১০১ তলা ভবন আরোহনের লাইভ ভিডিও

বিশ্বখ্যাত পর্বতারোহী অ্যালেক্স হোনোল্ড। তার ‘স্কাইস্ক্র্যাপার লাইভ’ সম্প্রচারের ভিডিও নেটফ্লিক্সে ঝড় তুলেছে। এটি ৬.২ মিলিয়ন দর্শক দেখেছেন।

ভিডিওটি পৃথিবীর অন্যতম উঁচু ভবন তাইপেই ১০১ টাওয়ারে ফ্রি সলো ক্লাইম্ব থেকে সম্প্রচার করেন হোনোল্ড। তাইওয়ানের জিনই জেলার তাইপে শহরে অবস্থিত ভবনটি। এর পূর্বের নাম ছিল তাইপে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। ২০১০ সালে উদ্বোধনের পর বুর্জ খলিফা এর স্থলাভিষিক্ত হয়। সেই ভবন আরোহন করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন অ্যালেক্স হোনোল্ড।

মূলত এটি ২৩ জানুয়ারি শুক্রবার সম্প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এটি একদিন পিছিয়ে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত করা হয়।

পর্বটি সম্প্রচারের একদিনের মধ্যে নেটফ্লিক্সে ইংরেজি ভাষার কন্টেন্ট হিসেবে সপ্তাহের শীর্ষ ১০ তালিকার তৃতীয় স্থানে উঠে আসে।

পর্বের পরে হোনোল্ড একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘উঁচু ভবনে চড়ার সময় সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল থাকতে হয়। গরম বেশি, ঠাণ্ডা, ঝড় বা বৃষ্টি সবই আমার জন্য গুরুত্বপূর্ণ। কালকের দিনটি আলাদা কিছু ছিলো না। একমাত্র চাপটা ছিলো লাইভ সম্প্রচারের কারণে। অনেক ক্রু এখানে আছে, তাদের বিমান ও হোটেল ব্যবস্থা বদলাতে হয়েছে। তাই স্ট্রেস ছিলো।’

এই সপ্তাহে শীর্ষ দুই স্থানে অবস্থান করছে ‘হিজ অ্যান্ড হার্স’ এবং ‘আগাথা ক্রিস্টির সেভেন ডায়ালস’। যথাক্রমে ১৭.২ মিলিয়ন ও ৮.৭ মিলিয়ন ভিউ অর্জন করেছে কন্টেন্ট দুটি। অন্য শীর্ষ দশ তালিকায় স্থান পেয়েছে ‘ফাইন্ডিং হার এজ’ (৫.৫ মিলিয়ন) এবং বার্ট ক্রেইশারের কমেডি সিরিজ ‘ফ্রি বার্ট’ (৩.২ মিলিয়ন)।

ইংরেজি চলচ্চিত্রের তালিকায় বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন অভিনীত ‘দ্য রিপ’ রয়েছে প্রথম স্থানে। প্রথম সপ্তাহের ৪১.৬ মিলিয়নের পর এখন ৪০.৪ মিলিয়ন ভিউ অর্জন করেছে এটি। অন্যদিকে জেমস বন্ড চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ ও ‘স্পেকট্র’ যথাক্রমে তৃতীয় ও সপ্তম স্থানে রয়েছে।

নেটফ্লিক্সের ১৯-২৫ জানুয়ারির শীর্ষ ১০ তালিকায় এই সমস্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩