নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার মালয়েশিয়া প্রবাসী তরুণদের

নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার নিয়ে ঘোষিত হয়েছে মালয়েশিয়াস্থ প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ‘সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি সেশন-২০২৫’।

এতে আগামী সেশনের জন্য মোহাইমিনুল ইসলামকে প্রেসিডেন্ট ও মেহেদি হাসান সুপ্তকে সেক্রেটারি মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির সাবেক প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলামের সভাপতিত্বে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের স্বত্বাধিকারী ও চিফ কমার্সিয়াল অফিসার ইউকে প্রবাসী জনাব জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের যেকোন পরিস্থিতিতে নীতি ও নৈতিকতার সাথে জীবন পরিচালনার কোন বিকল্প নেই। সুতরাং নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলাই হবে বিয়াম নেতৃবৃন্দের অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহমিদ তাজওয়ার তামিম, ভাইস প্রেসিডেন্ট এমডি ইয়া নাবিয়ুর রহমান, রাশেদুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি নাজমুল হাসান, আর্টস এন্ড কালচারাল এক্সো জয়নব, সদস্য মেহেদি হাসান, আরিফুল ইসলাম আপন প্রমুখ।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প