নিরাপত্তার কারণে আতিফের কনসার্ট বাতিল

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়কালে নিরাপত্তা শঙ্কার কারণে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বাতিলের ঘটনা ঘটেছে। গত একমাসে রাজধানী ঢাকায় স্থগিত হয়েছে একের পর এক কনসার্ট। যে কারণে আয়োজকরা সপ্তাহখানেক আগেই জানান যে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। কিন্তু প্রস্তুতির একেবারে শেষদিকে এসে নিরাপত্তাজনিত কারণে বাতিল হলো এই কনসার্টও।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।

কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। যেখানে আতিফ ছাড়াও পারফর্মের কথা ছিল ফুয়াদ, নেমেসিসসহ কয়েকজন দেশীয় শিল্পীর।

সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে আতিফ লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমরা ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারছি না। কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক-সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে সমাধান করতে পারেনি-এ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের সমর্থন ও ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।’

এই কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেইজ ইনক’ নামের একটি প্রতিষ্ঠান। সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। কথা ছিল কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে, যা ব্যবহার হতো জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাঁদের পরিবারের পুনর্বাসনে।

আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অফিস সময় শেষ হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো অনুমতি মেলেনি। শুক্রবার সরকারি ছুটি, আর শনিবারই কনসার্টের দিন; ফলে এ নিয়ে তৈরি হয় বড় ধরনের জটিলতা। নিরাপত্তা ছাড়পত্র, স্থানীয় অনুমোদন ও গুরুত্বপূর্ণ লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় আয়োজকরা কার্যত অসহায় অবস্থায় পড়েন।

এদিকে, দেশজুড়ে একের পর এক কনসার্ট বাতিলের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফুয়াদ। বাতিল হওয়া এই কনসার্টে তারও পারফর্মের কথা ছিল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে এই গায়ক বলেন, ‘আতিফ আসলামের কনসার্ট ক্যানসেল (বাতিল) হওয়ার খবর শুনতে হলো। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আপনাদের সামনে পারফর্ম করার জন্য। গত কয়েকদিন ধরে আমরা ইভেন্ট কোম্পানির সাথে আপডেট নিচ্ছিলাম, আর যা যা আপডেট পেয়েছিলাম-তাতে মনে হচ্ছিল সবকিছু ঠিকই আছে। আমরা সাউন্ড কোম্পানির সাথেও ডাবল-চেক করেছিলাম, সবাইকে বুকিং দেওয়া হয়েছিল। কিন্তু আজকে জানলাম সিকিউরিটি কারণে শোটা ক্যানসেল হয়ে গেছে।’

‘পরিস্থিতি কখন স্বাভাবিক হবে’-এই প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘কনসার্ট বারবার ক্যানসেল হওয়ায় মিউজিশিয়ান, সাউন্ড কোম্পানি, ভেন্ডরস, স্পনসর সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ফ্যানরাও। আমরা আপনাদের মতোই অপেক্ষা করছি পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমরাও খুব আপসেট।’

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের