নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারসংলগ্ন ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হক ভূঁইয়ার ছেলে মো. স্বপন ভূঁইয়া (৩৫) ও রশিদ ব্যাপারীর ছেলে মো. কাওসার হোসেন (২৫)। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক ছিলেন। 

আহতরা হলেন-একই গ্রামের আলম ব্যাপারীর ছেলে মো. নাইম (২৫) ও পথচারী কায়েতমারা গ্রামের মো. লোকমান চৌকিদার (৬২)।

স্থানীয় চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং দুজন মারাত্মক আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বৃদ্ধ লোকমান চৌকিদারের পা ভেঙেছে এবং নাইম মুখমণ্ডলে আঘাত পেয়েছেন।

নিহত স্বপন ভূঁইয়ার ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অটোরিকশা রেখে মোটরসাইকেল নিয়ে বের হন স্বপন। তিনি ওই মোটরসাইকেলে আরও দুই অটোরিকশাচালক কাওসার ও নাইমকে নিয়ে নোমরহাট বাজারে রওনা দেন। বাজারের কাছাকাছি গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কবরস্থানের দেয়ালে ধাক্কা খায়। তাতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকা পাঠানো হয়। রাত ১১টার দিকে কাওসারের মৃত্যু হয়। নাইম ও লোকমান চৌকিদারকে আজ শনিবার ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি