নিজেকে আরও বড় জায়গায় দেখতে চাই: সাফা কবির

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে কাজের পরিমান কিছুটা কমেছে। কারণ, গতানুগতিক গল্প থেকে বের হয়ে ব্যতিক্রম কিছু গল্প ও চরিত্রে তিনি নিজেকে যুক্ত করছেন। তাই বেছে বেছে কাজ করছেন। ভালো গল্প ও চরিত্রের জন্য সময় নিচ্ছেন। এখন আগের মতো নাটকে তার উপস্থিতি দেখা না গেলেও, কাজের ব্যস্ততা তার কমেনি বা একেবারেই বসে নেই। 

একাধিক নাটকের শুটিং করছেন তিনি। সেগুলোতে চরিত্রের প্রয়োজনে বেশ লম্বা সময় দিচ্ছেন। গত কুরবানি ঈদেও সাফা অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এরমধ্যে ‘কেন এই সঙ্গতা’ নামে একটি নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়, পাশাপাশি নাটকটিও আলোচনায় ছিল।  

সাফা বলেন, ‘আমার অভিনয় যাত্রা শুরু হয় একটি ম্যাজিক্যাল প্রোডাকশন (নাটক অল টাইম দৌড়ের উপর) দিয়ে। তখনও ভাবিনি যে, আমি অভিনেত্রী হব বা অভিনয় করতে চাই। আমার কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা ও সম্মান দিচ্ছেন, এরপরই  মনে হয়েছে আরও ভালো কিছু করতে হবে, ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই। সেই ভাবনা থেকেই অভিনয়ে নিয়মিত। যা আজও চলমান রেখেছি।’ 

তিনি আরও বলেন, ‘এখন যে অবস্থানে আছি এর থেকে বড় জায়গায় নিজেকে দেখতে চাই। আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে। দর্শকরা সেগুলো নিয়ে আলোচনা করেন। নিয়মিত অভিনয় করে যেতে চাই, আমার ভক্ত-দর্শকদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে চাই।’  

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের