নিউইয়র্ক ষ্টেট থেকে প্রাপ্ত ৪৫ হাজার ডলার অনুদান পেল বাংলাদেশ সোসাইটি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে নিউইয়র্ক ষ্টেট থেকে ৪৫ হাজার ডলার অনুদান পেয়েছে। অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৮ এর নির্বাচিত সদস্য জেনিফার রাজকুমারের উদ্যোগ ও সহযোগিতায় প্রথমবারের মতো সোসাইটি এই অনুদান লাভ করে। প্রাপ্ত অনুদানের চেক জেনিফার নিজেই বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।
নিউইয়র্ক ষ্টেট থেকে প্রাপ্ত ৪৫ হাজার ডলার অনুদানের চেক বাংলাদেশ সোসাইটিতে হস্তান্তর উপলক্ষ্যে রোববার (৭ জুন) সন্ধ্যায় কুইন্সের এলমহার্স্টস্থ সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এদিকে আ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার প্রথমবারের মতো সোসাইটি অফিসে আগমন করলে তাকে কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠনে অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নিউইয়র্ক তথা আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটি এগিয়ে যাচ্ছে। এই কমিউনিটির অব্যাহত সমর্তন ও সহযোগিতায় আমি অভিভূত এবং কৃতজ্ঞ। তিনি বলেন, এই প্রথমবারের মতো ষ্টেট থেকে বাংলাদেশ সোসাইটি অনুদান পেলো। আশা করছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং এজন্য অ্যাসেম্বলী সদস্য হিসেবে তিনি সক্রিয় থাকবেন। এসময় তিনি তার বক্তব্যে অতীতের মতো আগামী নির্বাচনেও বাংলাদেশ সোসাইটি ও কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশী কমিউনিটির বন্ধু। নিউইয়র্ক ষ্টেট থেকে অনুদান পাওয়া তারই প্রমান করে। আগামী দিনেও সোসাইটির জন্য অনদান প্রাপ্তীতে অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সকল কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টা আর অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের সার্বিক উদ্যোগ ও সহযোগিতায় সোসাইটি প্রথমবারের মতো ৪৫ হাজার ডলারের অনুদান লাভ করেছে। এজন্য আমরা সোসাইটি ও কমিউনিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।সভায় সোসাইটির অন্যান্য কর্মকর্তারা ষ্টেট থেকে অনুদান পাওয়া অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার-কে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে তাকে সমর্থন ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রতি দেন।

অনুষ্ঠানে সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য যথাক্রমে আজহারুল হক মিলন, আব্দুর রহীম হাওলাদার ও আতরাউল আলম সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মুনসুর আহমদ ও হাছান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মহামারী কভিডের সময় সোসাইটির কর্মকান্ডের জন্য এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত অ্যাওয়ার্ড তৎকালীন সিনিয়র সহ সভাপতি ও ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুর রহীম হাওলাদার সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এতদিন অ্যাওয়ার্ডটি তার কাছে সংরক্ষিত ছিলো।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর