নিউইয়র্ক উডসাইড কুইন্সের গুলশান টেরেসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো জনপ্রিয় ম্যাগাজিন ‘জেমিনি’-র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী

যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী, বিশিষ্ট উপস্থাপক ও সংগঠক, মিলেনিয়াম টিভি ইউ এস এ এবং মিলেনিয়াম নিউজ টুয়ান্টিফোর এর সিনিয়র রিপোর্টার মোঃ জহিরুল হক বশির জানান – ৯ মে ২০২৫, জুমাবার সন্ধ্যায় কুইন্সের উডসাইড এলাকার ‘গুলশান টেরেসে’ আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ও জেমিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব বেলাল আহমেদ অতিথিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জেমিনি সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার জনাব শাহ্ নেওয়াজ এবং মিসেস রানো আমেনা নেওয়াজ। তাঁরা জেমিনির পথচলার ভূয়সী প্রশংসা করে বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে জেমিনি প্রবাসীদের তথ্য, সংস্কৃতি ও সংযোগের একটি দৃঢ় মাধ্যম হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ঠিকানা’ পত্রিকার সম্পাদক এম এম শাহীন, যিনি টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের সম্মানজনক পারিশ্রমিকসহ সাংবাদিকতা পেশার নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অতিথিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সফল ও প্রাণবন্ত করে তোলে।

শেষপর্বে রাতের খাবার পরিবেশন করা হয় অতিথিদের মধ্যে, যা এই আনন্দঘন আয়োজনে নতুন মাত্রা যোগ করে। সবার অংশগ্রহণে প্রবাসে এমন একটি সাংস্কৃতিক ও সাংবাদিকতাধর্মী আয়োজন সত্যিই ছিল প্রশংসনীয়।
জেমিনি ম্যাগাজিনের জন্যে সবাই আন্তরিক শুভকামনা জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!