নিউইয়র্কে ভারী বৃষ্টিতে বন্যা, দুজনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে বন্যার পানিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বেশিরভাগ এলাকা। এ দুর্যোগে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবার পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের শুরু থেকেই এ দুর্যোগের কবলে পড়েন শহরটির বাসিন্দারা।

এদিকে, ঝড়ো বৃষ্টির কারণে নিউইয়র্কের তিনটি প্রধান বিমানবন্দর- জেএফকে, লাগার্ডিয়া ও নিউয়ার্কে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেকে গৃহবন্দি হয়ে পড়েছেন, আবার কেউ কেউ কোমরসমান পানি ডিঙিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছেন।

শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আকস্মিক এই বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে মেয়র বলেন, প্রবল এই বর্ষণ অক্টোবর মাসের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। যে পরিমাণ বৃষ্টি কয়েক ঘণ্টা ধরে হওয়ার কথা ছিল, তা মাত্র ১০ মিনিটের মধ্যেই নেমে আসে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এদিন ১ দশমিক ৮৫ ইঞ্চি (৪ দশমিক ৭ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়, যা একদিনে অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড।

লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ৯ ইঞ্চি (৫ দশমিক ৩১ সেমি) ও নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ৯৯ ইঞ্চি (৫ দশমিক ৫ সেমি) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্স এলাকার কিছু অংশে উপকূলীয় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর