নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে এলোপাতাড়ি গুলি, আহত ১০

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবের বাইরে এলাপাতাড়ি গুলির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাতে অ্যামাজুরা ইভেন্ট হলে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তবে তাদের কারও প্রাণ সংশয়ে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাত ১১টা ১৮ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। নাইটক্লাবটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে প্রায় ৯০ জন উপস্থিত ছিলেন। ক্লাবের বাইরে অপেক্ষমান প্রায় ১৫ জনের দিকে চার বন্দুকধারী প্রায় ৩০ বার গুলি চালায়। এরপর তারা একটি হালকা রঙের সেডান গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের লং আইল্যান্ড জিউইশ হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্যাট্রল প্রধান ফিলিপ রিভেরা বলেছেন, আমাদের রাস্তায় এমন নির্বিচার গুলিবর্ষণ বরদাশত করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, পুলিশ রাস্তায় এবং ফুটপাতে প্রমাণ সংগ্রহ করছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে এবং গাড়িটির সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ।

প্রায় চার হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন অ্যামাজুরা হলে নিয়মিতভাবে ডিজে শো এবং বিভিন্ন পারফরম্যান্সের আয়োজন করা হয়ে থাকে।

এদিকে, নতুন বছরের প্রথম প্রহরে আরেকটি রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। নিউ অরলিন্সের বোর্বন স্ট্রিটে বোমাহামলা ও গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকা একজন মার্কিন নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। তাকে চিহ্নিত করেছে এফবিআই। এই ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের