নারী বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘বাঁচামরার’ লড়াই আজ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা-দুই দলই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই পয়েন্ট করে অর্জন করেছে। তবে তাদের অভিযানের গল্প একেবারেই ভিন্ন। শ্রীলঙ্কার দুই পয়েন্ট এসেছে কলম্বোর বৃষ্টিবিঘ্নিত ম্যাচগুলো থেকে। এবার তারা চলে এসেছে গরম ও আর্দ্র নাভি মুম্বাইয়ে, যেখানে শুরু হবে তাদের শেষ পর্বের লড়াই, এখনও সেমিফাইনালের ক্ষীণ আশাটা টিকে আছে।

অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও এরপর থেকে ছন্দ হারিয়েছে বাংলাদেশ। একাধিক ম্যাচে শীর্ষ দলগুলোর বিপক্ষে ভালো লড়াই করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয়েছে। এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

তবে তাদের স্পিন আক্রমণ যেভাবে প্রতিপক্ষদের ভোগাচ্ছে, তাতে এবার আশাবাদী জ্যোতিদের দল। সোমবারের ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচামরার’ লড়াই। কেননা হারা দল ছিটকে পড়বে সেমিফাইনালের দৌড় থেকে।

দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ওয়ানডেতে। দুইবার জিতেছে শ্রীলঙ্কা, বাকি দুটো ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সেমিফাইনালে উঠা বাংলাদেশের জন্য এখন অনেকটা দূর স্বপ্ন, তবে সম্ভাবনা একেবারে শেষ হয়নি।

পরবর্তী দুই ম্যাচ জিততে হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। এমনকি টুর্নামেন্টে প্রথম পাঁচে শেষ করাটাও বাংলাদেশের জন্য বড় অর্জন হবে বলে জানিয়েছেন দলের অভিজ্ঞ স্পিনার ফাহিমা খাতুন।

বাংলাদেশের বড় দুর্বলতা এখনো ব্যাটিং। তবে বোলিং, বিশেষ করে স্পিন আক্রমণই তাদের শক্তির জায়গা। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধার দেখা যায়নি—১৯৯ রানের লক্ষ্য অনায়াসে দশ উইকেটে পেরিয়ে গিয়েছে প্রতিপক্ষ।

শ্রীলঙ্কারও সমস্যা প্রায় একই। তাদের ব্যাটাররা শুরুতে ভালো করলেও মাঝপথে হুড়মুড় করে উইকেট হারিয়ে ফেলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৫৮ রান তোলার পারফরম্যান্সে দেখা গেছে তাদের সামর্থ্যের ঝলক।

এই ম্যাচে মূল লড়াই হবে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপরীতে শ্রীলঙ্কার ব্যাটিং কতটা টিকতে পারে, আর জ্যোতি-সালমারা নিজেদের ব্যাটিং দিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই এখন দেখার।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স