নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে কার্যত ছিটকে ফেলে সেমিতে এক পা অস্ট্রেলিয়ার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে পাত্তাই দিলো না অস্ট্রেলিয়া। পাকিস্তানকে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বনিম্ন ৮২ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অসিরা। এতে সংযুক্ত আরব আমিরাতে চলমান আসর থেকে কার্যত ছিটকে পড়েছে পাকিস্তান। অন্যদিকে বড় জয়ে শেষ চারে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

টানা তৃতীয় জয়ের দিনে অস্ট্রেলিয়াকে দিতে হয়েছে বিনিময়ও। ইনজুরিতে পড়েছেন দলের পেসার টায়লা ভালায়নক ও ব্যাটার আলিসা হিলি।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। বাবার মারা যাওয়ার কারণে ম্যাচের আগে দেশে ফিরে এসেছিলেন তিনি। ছিলেন না অভিজ্ঞ পেসার দিয়ানা বাইগও। টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম ম্যাচে পায়ের ইনজুরিতে পড়ে এখন পর্যন্ত মাঠের বাইরে আছেন তিনি।

পাকিস্তানের হয়ে ২০ রানের বেশি করতে পেরেছেন মাত্র একজন, আলিয়া রিয়াজ (২৬ রান)। ৫ ব্যাটার আটকে গেছেন এক অংকে আর দুইজন মেরেছেন ডাক। দলের সর্বোচ্চ জুটি ছিল ১৯ রানের।

অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ২৩ বলে ৩৭ রানের ঝড় তুলে রিটায়ার্ড হার্ট হন আলিসা। ১৫ বলে ১৫ রান করে আউট হন বেথ মুনি। এলিসে পেরি ২৩ বলে ২২ আর অ্যাসলে গার্ডনার ৫ বলে ৭ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

অস্ট্রেলিয়ার হয়ে ২১ রানে ৪ উইকেট শিকার করেন অ্যাসলে গার্ডনার। ২টি করে উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহ্যাম।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প