নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করলো আইসিসি

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর দিয়ে আইসিসি জানিয়েছে, সোহেলি আক্তার এই ৫ বছর ক্রিকেটীয় সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকবেন। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটার সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি-দমন আইনে পাঁচটি বিধি লঙ্ঘন করেছেন। আইসিসির শুনানিতে সোহেলি আক্তার সবগুলো অভিযোগই স্বীকার করে নিয়েছে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান সোহেলি আক্তার। সেখানে বড় অঙ্কের টাকার লোভ দেখান তিনি। তবে সেই ক্রিকেটার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন কমিশনকে জানিয়ে দেন।

সোহেলি বাংলাদেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২২ সালে। জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ ডানহাতি অফ স্পিনার। দুই ফরম্যাট মিলিয়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের বাইরে থাকা সোহেলি বিশ্বকাপ স্কোয়াডের এক নারী ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। জাতীয় দলের ওই ক্রিকেটার দ্রুততার সঙ্গে বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘটনাটি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত করে। দুই বছর ধরে তদন্ত শেষে সোহেলিকে ৫ বছরের নিষেধাজ্ঞা দিলো আইসিসি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর