নায়াগ্রা জলপ্রপাত ঘুরে ফেরার পথে বাস দুর্ঘটনা, নিহত ৫

নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি মহাসড়কে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নায়াগ্রা জলপ্রপাত ঘুরে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে বাফেলো শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক স্টেট পুলিশের কমান্ডার মেজর আন্দ্রে রে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে চালক কোনোভাবে মনোযোগ হারান এবং বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে অতিরিক্ত ব্রেকের মাধ্যমে গতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে।

পুলিশ জানিয়েছে, নিহতরা ভারতীয়, চীনা ও ফিলিপিনো বংশোদ্ভূত।

বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। যদিও প্রাথমিকভাবে পুলিশের এক ব্রিফিংয়ে শিশু নিহত হওয়ার কথা বলা হয়েছিল, পরে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কোনো শিশু নিহত হয়নি।

মেজর রে আরও জানান, বাকি যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত নন। কয়েকজন যাত্রীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দিবসভর নায়াগ্রা জলপ্রপাত ঘুরে দেখে ফেরার সময় বাসটি নিউইয়র্কের পেমব্রোক এলাকার কাছে দুর্ঘটনায় পড়ে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের