নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।

শনিবার দেশটির নাইজার অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আওদু হুসেইনি জানান, শুক্রবার ভোররাতে হওয়া প্রবল বৃষ্টিতে অন্তত ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি এলাকায় ছড়িয়ে পড়া বন্যার পানিতে বাড়িঘরের ছাদ পর্যন্ত তলিয়ে যায়, অনেকে কোমর পর্যন্ত পানির মধ্যে আটকে পড়েন।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হুসেইনি বলেন, নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো উদ্ধারকাজ চলছে।

মোকওয়ার বাসিন্দা হাসান আবদুল্লাহি (২৬) জানান, তিনি তার পরিবারের নয় সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন তার বৃদ্ধা মা এবং ৪ থেকে ৮ বছর বয়সী দুই ভাইপো ও দুই ভাগনি।

আবদুল্লাহি বলেন, আমি খুবই ভেঙে পড়েছি। যদি কোনোভাবে ওদের আবার ফিরিয়ে আনতে পারতাম… কিন্তু কোনো উপায় নেই। আমরা কিছুই রক্ষা করতে পারিনি। একটা জামা-কাপড় বা জুতো পর্যন্ত নেই। ঘুমানোর জায়গাও নেই। আমরা চরম কষ্টে আছি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বৃহস্পতিবার রাতের দিকে যখন বাসিন্দারা ঘুমিয়েছিলেন, তখন বন্যার পানি কপেগে এলাকায় ঢুকে পড়ে। নাইজার রাজ্য সরকার একে ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক বিপর্যয়’ বলে উল্লেখ করেছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল প্রায় প্রতি বছরই বর্ষাকালে ভয়াবহ বন্যার শিকার হয়। ২০২২ সালে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে মারা যায় ৬০০’র বেশি মানুষ। এসময় বাস্তুচ্যুত হন ১০ লাখেরও বেশি বাসিন্দা। গত বছরও টানা কয়েক সপ্তাহের বন্যায় ২০০ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮৬ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প