নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪

নাইজেরিয়ায় একটি বাস এবং একটি জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির নাইজার প্রদেশে ওই ‍দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) সড়ক নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নাইজার প্রদেশের ফেডারেল রোড সেফটির প্রধান কুমার সুকওয়ান বলেন, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। প্রদেশের রাজধানী মিনা থেকে ৮০ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটেছে।

এই কর্মকর্তা বলেন, ‍দুই যানবাহনের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্রুত গতি এবং অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে চালকের ভুলের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন কুমার সুকওয়ান। তিনি জানিয়েছেন, নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে উত্তরাঞ্চলীয় কাদুনা শহরের দিকে যাচ্ছিল বাসটি।

ট্রাফিক আইন অমান্য করা, দ্রুত গতি এবং রাস্তার বেহাল দশার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে পণ্য এবং যাত্রীবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ২৩ জন নিহত হয়। গত বছর নাইজেরিয়ায় ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড হয়েছে। এসব দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন প্রাণ হারিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর