নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প, আতঙ্কিত মানুষ

নরসিংদীতে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। তবে আজ ভূমিকম্পের পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত মাসের ২১ তারিখ হওয়া ভূমিকম্পে নরসিংদীতে ৫ জন নিহত হন। আহত হন শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা।

স্থানীয় এক বাসিন্দা ছবি সাহা বলেন, ‘সকালে সবাই ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ আসবাবপত্রসহ পুরো ঘর কাঁপছিল। পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরই মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাই আমাদের মধ্যে আতঙ্কের পরিমাণটা কয়েকগুণ বেড়ে গেছে।’

অপর বাসিন্দা শুভ্রজিত বলেন, ‘যেভাবে নরসিংদীতে পরপর ভূমিকম্প হচ্ছে তাতে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। অনেকটাই হতভম্বের মতো। কী করবো, বুঝতে পারছি না।’

স্বপন মিয়া নামে এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্পের সময় ঘুমের মধ্যে ছিলাম। তাই তখন ততটা বুঝতে পারিনি। এখন ভয় হচ্ছে। বারবার ভূমিকম্পের পর কী অবস্থা হবে সেটাই ভাবছি।’

এ বিষয়ে কথা বলতে নরসিংদী আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিখটার স্কেলে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এদিনের ভূমিকম্পে সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের