নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহেপ্রতাব এলাকার একটি কলেজে ছেলের খোঁজখবর নিতে আসেন আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম। ছেলের সঙ্গে দেখা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের