নতুন পরিচয়ে ‘মন গলবে না’ নিয়ে সামনে আসছেন ফারিণ-ইমরান

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার নতুন পরিচয়ে সামনে এলেন। এর আগে তিনি নিজ কণ্ঠে গান গেয়ে দারুণ সফলতা পেয়েছেন। এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করে নতুন গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে। কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা ‘মন গলবে না’ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

গানটির ভিডিওতে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে।

ফারিণ নিজেও গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’

এর আগে ২০২৪ সালের ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই গানটিও ছিল নেটদুনিয়ায় ভাইরাল। 

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের