‘ধর্ম দেখে নাটক দেখি না’, ইয়াশভক্তের প্রেমময় মন্তব্য

বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পূজামণ্ডপে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন তরুণ তারকা ইয়াশ রোহান। সেই থেকে ট্রলের শিকার এই অভিনেতা। ফেসবুকে ওই ছবিতে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। মন্তব্য দেখে যে কেউ বুঝে ফেলবে, মন্তব্যকারীরা ইয়াশকে এতকাল মুসলমান ধর্মের অনুসারী ভেবেছিলেন। তবে এক ভক্তের প্রেমময় মন্তব্য স্পর্শ করেছে সবাইকে।

ছবিটিতে ইয়াশ দূর্গামূর্তির সামনে দাঁড়িয়েছেন। তার কপালে সিঁদুরের তিলক। পোস্টে মন্তব্য করে কেউ কেউ লিখলেন, ‘তোমার নাটক আর দেখবো না।’ আরেকজন লিখেছেন, ‘ভাই, আপনার নাটক অনেক দেখেছি, আজ থেকে আর দেখা হবে কি না জানি না। কারণ ভাবছিলাম মুসলিম… নাটকগুলো ভালোই লাগতো।’ কেউ সরাসরি লিখেছেন, ‘তোকে তো মুসলিম মনে করছিলাম!’

ব্যক্তিজীবনে বেশ ঠোঁটকাটা ইয়াশ। ট্রলের শিকার হয়ে মুখে বন্ধ রাখেননি তিনি। একের পর এক বাঁকা মন্তব্যের জবাব দিয়েছেন দৃঢ়ভাবে। তবে ইয়াশের ওই পোস্টের সব প্রতিক্রিয়াই যে নেতিবাচক ছিল, তা নয়। এক অনুরাগী লিখেছেন, ‘আমি ধর্ম দেখে নাটক দেখি না। ভালো লাগে বলেই দেখি। ধর্ম নিয়ে কিছু বলতে চাই না। বাংলাদেশের মানুষ ধর্ম দিয়ে একটু বেশিই বিচার করে, তাদের চিন্তা ছোট। তুমি অসাধারণ একজন মানুষ, তোমার প্রতিটি চরিত্রই মনোমুগ্ধকর। ভালোবাসা অফুরন্ত।’

এদিকে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘ইয়াশ রোহান আমার ভাই। আমার বন্ধু। একজন সম্মানিত শিল্পী। আমি ক্ষমা চাই তার কাছে। শুধু এই ছবিতে মন্তব্যকারীরা নয়, এই দূষিত মানসিকতার প্রতি ঘৃণা জানাই। সুশিক্ষা, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, সাংস্কৃতিক এবং পর্যটন চর্চার অভাবে একটি জাতি কীভাবে বেয়াদব এবং অসভ্যে পরিণত হতে পারে, সেটাই দেখছি দীর্ঘদিন ধরে। যারা এভাবে বলছে, তারা কোনোভাবেই মুসলমান তো হতে পারেই না, আর মানুষ তো অবশ্যই না।’

তিনি আরও লিখেছেন, ‘সুশাসন, ন্যায়বিচার, সাংস্কৃতিক ঐক্য এবং পারস্পরিক সম্মান চর্চার অভাবে আজ আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি। শক্ত আইনানুগ ব্যবস্থা যদি অ্যাসোসিয়েশন থেকে নেওয়া হয় এবং এই অসভ্যরা শাস্তির আওতায় আসে, তাহলেই ধীরে ধীরে এটা কমতে পারে। সবচেয়ে বড় দুঃখ, যারাই দায়িত্বে আসুক, কেউই জাতিকে সভ্য করার প্রয়াস করেনি। বরং প্রত্যেকে তার সাধ্যমতো ধ্বংস করেছেন।’

অভিনেতা আরশ খান ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতা। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না, বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এদেশের মানুষকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। ধর্ম যার যার, দেশ সবার।’

নাম উল্লেখ না করে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

ইয়াশ রোহান টিভিনাটকের নিয়মিত অভিনয়শিল্পী। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় পরীমনির বিপরীতে ‘স্বপ্নজাল’ দিয়ে শুরু হয় তার চলচ্চিত্রযাত্রা। তার বাবা-মা নরেশ ভূইয়া ও শিল্পী সরকার অপু দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। শিল্পী পরিবার হিসেবে প্রায় সব শ্রেণির দর্শকের কাছে সমাদৃত তারা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর