ধর্মেন্দ্রর মৃত্যুর পর নীরবতা ভেঙে প্রথম পোস্টে যা বললেন হেমা

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারানোর বেদনায় স্তব্ধ পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গন। ২৪ নভেম্বর এ গুণী অভিনেতার প্রয়াণের পর শোকের আবহ নেমে এসেছে সহকর্মী থেকে অনুরাগী-সবার মাঝেই। ঠিক এই সময়েই নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেতার ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। ধর্মেন্দ্রর মৃত্যুর পর এটাই তার প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট।

হেমা মালিনী শেয়ার করেছেন স্বামী ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো নানান বিশেষ মুহূর্তের ছবি। লিখেছেন হৃদয়ছোঁয়া বার্তা- ‘ধরম জি আমার সবকিছু ছিলেন। তিনি আমার স্বামী, আমাদের দুই মেয়ে এষা ও অহনার স্নেহময় বাবা, আমার বন্ধু ও পথপ্রদর্শক। জীবনের প্রতিটি ওঠাপড়ায় তাকে পাশে পেয়েছি। আমার পৃথিবীজুড়েই তিনি ছিলেন।’

তিনি আরও জানান, ‘নিজের ব্যবহার ও সৌজন্যে আমাদের পুরো পরিবারকে আপন করে নিয়েছিলেন ধর্মেন্দ্র। তার অভিনয়, একাগ্রতা ও কর্মদক্ষতা তাকে আলাদা করেছে সবার থেকে। তার তুলনা নেই, তিনি নিজেই নিজের তুলনা। এত বছরের পথচলায় তিনিই ছিলেন আমার সঙ্গী। এই মৃত্যু একান্তই আমার ব্যক্তিগত ক্ষতি, যার শোক আমৃত্যু বহন করব।’

হেমা লিখেছেন, ধর্মেন্দ্রর সঙ্গে ভাগ করে নেওয়া অগুনতি সুখস্মৃতিই এখন তার ভরসা হয়ে থাকবে বাকি জীবনের পথচলায়।

২৭ নভেম্বর বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে ধর্মেন্দ্রর স্মরণসভা আয়োজন করেছে দেওল পরিবার। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিবার, বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠজনরা স্মৃতিচারণ করবেন এই মহাতারকার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প