ধর্মেন্দ্রর অগাধ সম্পত্তি রেখে যা চাইলেন তার মেয়ে অহনা

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র চলে গেছেন, রেখে গেছেন ছয় সন্তানের ভরা পরিবার। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের ঘরে চার সন্তান, আর হেমা মালিনীর ঘরে দুই মেয়ে-ঈশা ও অহনা দেওল। আজ (২৭ নভেম্বর) মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে ধর্মেন্দ্রের স্মরণসভা। পরিবার ভাবছিল, এ বছর তার ৯০তম জন্মদিনের কেক কাটবে সবাইকে নিয়ে। সেই আশা আর পূরণ হলো না।

ধর্মেন্দ্রকে বিয়ে করার পর থেকেই তার প্রথম পক্ষের পরিবারের সঙ্গে হেমা মালিনীর সম্পর্কটা খুব একটা মধুর ছিল না। এমনকি পাঞ্জাবের বাড়িতে ঢোকার অনুমতিও পাননি তিনি। বাবার মৃত্যুর পর এবার আলোচনায় এসেছে তার বিপুল সম্পদের হিসেব। অভিনেতার সম্পত্তির পরিমাণ ৩৩৫ থেকে ৪৫০ কোটি রুপির মধ্যে। লোনাভালার ১০০ একর জমির খামারবাড়ি, মুম্বাইয়ের ১৭ কোটির আবাসন, কৃষিজমিতে ৮৮ লাখ ও সাধারণ জমিতে ৫২ লাখ রুপির বিনিয়োগ-সব মিলিয়ে সম্পত্তির অংক বেশ বড়। লোনাভালায় ১২ একর জমিতে গড়ে তুলেছিলেন ৩০ কটেজের একটি রিসোর্টও।

তবে বাবার মৃত্যুর পর এসব সম্পত্তি নয়, এক বিশেষ জিনিসটাই নিজের কাছে রাখতে চান ছোট মেয়ে অহনা। সেটি ধর্মেন্দ্রর প্রথম কেনা ফিয়েট গাড়ি। গাড়িটির সঙ্গে তার শৈশবের গভীর স্মৃতি জড়িয়ে আছে। অহনা বলেন, ‘ওটা ভিন্টেজ গাড়ি। ছোটবেলায় বাবার কোলে বসে সেই গাড়িতে ঘুরেছি। প্রথমবার লোনাভালা গিয়েছিলাম ওই গাড়িতেই। আমার শৈশবের অনেক স্মৃতি লুকিয়ে আছে।’

ধর্মেন্দ্রের স্ত্রী হেমা মালিনীও আগেই স্পষ্ট করে বলেছেন-অভিনেতার টাকাপয়সা বা সম্পত্তি নয়, তার কাছে প্রয়োজন শুধু স্বামীর ভালোবাসার স্মৃতি।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের