দ্য হান্ড্রেডে ইংলিশ পেসারের দুর্দান্ত হ্যাটট্রিক

ইংল্যান্ডের তরুণ পেসার সনি বেকার হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। রোববার (১৭ আগস্ট) দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলতে নেমে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ২২ বছর বয়সি এই ডানহাতি ফাস্ট বোলার গড়েছেন দুর্দান্ত এই কীর্তি।

দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপার জায়ান্টসের বিপক্ষে সবমিলিয়ে ১৭ বলে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলা বেকার। ডানহাতি এই পেসার তিন উইকেটের সবকটিই টানা শিকার করেছেন। তাতে গড়েছেন রেকর্ড।

এই টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করার স্বাদ পেয়েছেন ২২ বছর বয়সি বেকার। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে নিজের ১৫তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর আবার আক্রমণে ফিরে প্রথম দুই বলেই টম লজ ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এই টুর্নামেন্টে ২০২১ সালে ওয়েলশের বিপক্ষে বার্মিংহ্যাম ফিনিক্সের ইমরান তাহির হ্যাটট্রিক করেছিলেন। সেটাই ছিল এই লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের ঘটনা।

এরপর ২০২৩ সালে ওয়েলশ ফায়ারের বিপক্ষে সাউদার্ন ব্রেভের হয়ে টাইমাল মিলস এবং ২০২৪ সালে লন্ডন স্পিরিটের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন স্যাম কারান। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!