দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯

আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা শেষ। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় তখন শেষ বিকেলে ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা ছিল।

কিন্তু গলে আজ শেষ বিকেলে খেলা হলো ২০.৪ ওভার। বৃষ্টি–বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪২৩। শেষ সেশনে ফিরেছেন ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুশফিকুর রহিম, নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন লিটন দাস।

এরপর আরও ৩ উইকেট তুলে নিয়েছে শ্রীলংকা। বাংলাদেশ দ্বিতীয় দিনটা শেষ করল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে বাংলাদেশ সময় সোয়া ১০টায়।

গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান।

গল টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন তিন তারকা। বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় দিনে স্কোর মোটাতাজা করতে গিয়ে ওয়ানডের আদলে ব্যাট করেন লিটন কুমার দাস। তিনি ১২৩ বলে ১১টি চার আর এক ছক্কার সাহায্যে ৯০ রান করে করে ফেরেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।

শূন্য রানে অপরাজিত আছেন ‍দুই পেস বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগামীকাল তৃতীয় দিনে দলকে তারা কতো দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তা সময়ই বলে দেবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!