দ্বিতীয় টেস্টে শাহিনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা দিলো পিসিবি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা অবস্থাতেই প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদ পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। নবজাতক সন্তানের মুখে দেখার জন্য এই বাঁহাতি পেসারকে করাচিতে যাওয়ার অনুমতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অর্থাৎ প্রাথমিকভাবে দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল না শাহিন আফ্রিদির।

কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর দুই দিন আগে শাহিনকে ফের দলের সঙ্গে যোগ দিতে বলা হয়। বোর্ডের কথা মতো পরিবার থেকে বিদায় নিয়ে দলের সঙ্গে যোগ দেন শাহিন। অথচ পরের দিন সবাইকে চমকে দিয়ে শাহিনকে বাদ দিয়ে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান।

গত দুই দিনের এসব নাটকীয়তা পাকিস্তানের ক্রিকেটে তৈরি করেছে ব্যাপক সন্দেহ। কেউ কেউ পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধও।

দেশটির গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের অনেক ব্যক্তি শাহিন আফ্রিদিকে পছন্দ করেন না। বাঁহাতি এই পেসারকে বাদ দেওয়ার ক্ষেত্রে তারা মূল ভূমিকা রেখেছেন।

ব্যাপারটি নিয়ে পাকিস্তানের ক্রিকেটে দুই দিন ধরেই জল ঘোলা করা হচ্ছিল। ব্যাপারটি মীমাংসা করতে অবশেষে শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্যই শাহিন আফ্রিদিকে স্কোয়াডে নেওয়া হয়নি বলে জানিয়েছে পিসিবি। এ সংক্রান্ত বিবৃতিও প্রকাশ করে সংস্থাটি।

পিসিবির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদিকে তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে ২০ থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নেওয়া শাহিন দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বৃহস্পতিবার ঘোষিত ১২ সদস্যের দলে নেই।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। যে কারণে এই ইনিংসে খালি হাতে ফিরতে হয়েছে শাহিন আফ্রিদিকে।

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।

এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে পড়ে যায় পাকিস্তান। বর্তমানে র্যাংকিংয়ের সপ্তম স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে এক ধাপ পিছিয়ে পাকিস্তানের অবস্থান অষ্টম স্থানে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি