দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো মার্চে

কক মাসে হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো সদ্য বিদায়ী মাস মার্চে। ঈদের আগের মাস মার্চে প্রবাসী আয় এলো ৩২৯ কোটি মার্কিন ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

একক মাস হিসেবে এত বেশি প্রবাসী আয় কখনো আসেনি।

রোববার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আরিফ হোসেন খান।

মার্চ মাসে আসা প্রবাসী আয় আগের বছরের মার্চের তুলনায় ৬৪ দশমিক ৭০ শতাংশ বেশি। আগের বছরের মার্চ মাসে এসেছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। আর আগের মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার।

ঈদের আগের মাসে প্রবাসীরা দেশে স্বজনদের খরচের জন্য বেশি বেশি প্রবাসী আয় পাঠান। সেজন্য অন্য মাসের তুলনায় ঈদের মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। আগের যেকোনো ঈদের আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এলো সদ্য বিদায়ী মাসে। এমনকি করোনা মহামারির সময়ও বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। করোনার সময়ের সেই আয়কেও পেছনে ফেলেছে মার্চের প্রবাসী আয়। চলতি অর্থবছরে বেশি প্রবাসী আয় আনে অক্টোবরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার; ২০২৩-২৪ অর্থবছর জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার।

বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে বাড়তে থাকে প্রবাসী আয়। চলতি অর্থবছরের জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা যোগ দিয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেয়। ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দেয়। এরপর প্রায় প্রতিমাসেই প্রবাসী আয় বাড়তে থাকে। সর্বশেষ ঈদের আগের মাস মার্চে সর্বোচ্চ প্রবাসী আয় আসে, একক মাস হিসেবে যা অতীতের সব রেকর্ড ভাঙল।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের