দেরিতে শোকের পোস্ট, দুপক্ষের তীরে বিধছেন জয়া

বড় তারকার জন্য ওৎ পেতে থাকে বড় শাখের করাত। যে দিকেই তিনি যাবেন, সইতে হবে যাতনা। জয়া আহসানের জন্য আজ ছিল সে রকম এক দিন। শোক প্রকাশে বিলম্ব হওয়ায় একহাত নিলো একটি পক্ষ, শোক প্রকাশের পর বিরোধী পক্ষ। শেষ পর্যন্ত কোনো পক্ষের মন রক্ষা করা হলো না দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর। এখন দুপক্ষের তীরে বিধছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বর্ষ আজ ১৫ আগস্ট। শোকের এ দিনটি এতকাল রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো। গত বছর গণ-অভ্যুত্থানে তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দিনটির ‘জাতীয় শোক দিবস’ স্ট্যাটাস বাতিল করা হয়।

গত ১০ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এ দিনটি আগস্টের অন্য ৩১ দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক পালন করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন শেখ মুজিবের স্মৃতির প্রতি। সেই তালিকায় রয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এরই মধ্যে আলোচিত বড় তারকারা শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন সেই তালিকায় আছেন শাকিব খান, মাহিয়া মাহি, আজমেরি হক বাঁধন প্রমুখ। কিন্তু জয়া আহসান কেন পোস্ট দেননি?

জয়া আহসানকে নানাভাবে হেনস্তা করছিল আওয়ামী সমর্থক একটি গোষ্ঠী। তাদের অন্যতম ডালটন সৌভাত হীরা লিখেছেন, ‘আওয়ামী আমলে গোপালগঞ্জ কোটায় প্লট পাওয়া, গণভবনে দাওয়াত খাওয়া জয়া আহসানও গোপালগঞ্জের। ওয়ালে শুনশান নিরবতা।’ এমনকি হ্যাসট্যাগে ‘বয়কট জয়া আহসান’ প্রচারণাও শুরু হয়ে যায়।

এ রকম আলোচনার একপর্যায়ে বিকেলে জয়া আহসান শোক দিবসের পোস্ট করেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সিড়িতে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা।’ এই পোস্টে অনুসারী ও অনুরাগীরা যেন প্রাণ ফিরে পেলেন। কিন্তু বাকিরা? কটূ মন্তব্যে ভেসে গেছে অভিনেত্রীর ওই পোস্ট। এমনকি আওয়ামী সমর্থকগোষ্ঠীও ছাড় দেয়নি তাকে।

ফেসবুকে সরব আওয়ামী সমর্থকগোষ্ঠীর অন্যতম সদস্য ডালটন লেখেন, ‘জয়া আহসানদের কেউ থ্রেট দিয়ে শ্রদ্ধা জানাতে বাধ্য করছে না। ১৫ আগস্টের বিকেল বেলা এসে নিজের ভিসা ও কাজ বাতিল হওয়ার ভয়ে যিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তার শ্রদ্ধাজ্ঞাপন ১৫ আগস্টে ৩২-এ ফুল দিতে আসা একজন রিকসাওয়ালার স্বতস্ফূর্ত শোকের কাছে কুৎসিত। আশফাক নিপুনের প্রপাগাণ্ডা ফিল্মে অভিনয় করা কেউ অন্তত বঙ্গবন্ধুর প্রতি এটুকু লোকদেখানো আচরণ না করলেই খুশি হতাম।’ নূর জাহান মুন্না লিখেছেন, ‘যাক এতক্ষণ পর হলেও পোস্ট দিলেন! ধন্যবাদ। তবে “জিম্মি” এবং নিপুনেও একাকার হয়েছিলেন!’

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী ও জয়া আহসান অভিনীত ছবি ‘ডিয়ার মা’। ঢাকায় সর্বশেষ শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ঈদের সিনেমা ‘উৎসব’-এ অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের