দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় যেসব সিনেমা

প্রতিবছর ঈদ আসলেই জমে উঠে সিনেমার বাজার। প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে সর্বাধিক সিনেমা মুক্তি পায় এ সময়। এরমধ্যে দুই একটি আলোচনায় থাকলেও, অধিকাংশ সিনেমা মুখ থুবড়ে পড়ে। এদিকে সারা বছর প্রেক্ষাগৃহ থাকে দর্শকশূন্য। নতুন সিনেমার অভাবে প্রেক্ষাগৃহের সংখ্যা দিন দিন কমে এখন ষাটের ঘরে। তবুও নতুন সিনেমা মুক্তির নিয়ে কারো মুখে শব্দ নেই। উৎসবকেই সবসময় বেছে নিচ্ছেন মৌসুমি পরিচালক-প্রযোজকরা। 

গত কুরবানির ঈদেও ডজনখানেক সিনেমা মুক্তির দৌড়ে ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যায় ‘নাদান’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’ নামের সিনেমাগুলো। এসব সিনেমা এখন আসন্ন দুর্গাপূজায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এছাড়াও আরও কিছু সিনেমা এ তালিকায় যুক্ত হতে পারে বলেও শোনা যাচ্ছে। 

ঈদে মুক্তি মিছিল থেকে ছিটকে পরা সিনেমা ‘নাদান’। গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে নির্মাতা ঘোষণা দিয়েছিলেন ঈদে মুক্তির। কিন্তু শেষ পর্যায়ে এসে পিছিয়ে যায়। নির্মাতা জানিয়েছিলেন, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে ‘নাদান’। এবার জানা গেছে, পূজায় সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতা ফরহাদ হোসেন। 

তিনি বলেন, ‘নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সব ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি।’ 

তিনি আরও জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

ঈদেই মুক্তির কথা ছিল ঢালিউডের ব্যস্ততম নায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গাপূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা জাহিদ জুয়েল। 

নির্মাতা বলেন, ‘নানা কারণে ঈদের সময় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ।’ 

রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে এ সিনেমাটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।

এদিকে পুজায় মুক্তির তালিকায় রয়েছে বুবলী অভিনীত আরও একটি সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিবেন বলে জানিয়েছেন নির্মাতা রাখাল সবুজ। সরকারি অনুদানে নির্মিত হয়েছে এ সিনেমাটি। এর পূর্বের নাম ছিল ‘পুলসিরাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে এটি সেন্সর ছাড়পত্র পায়। এতে বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। 

এদিকে কুরবানি ঈদেই হঠাৎ করেই মুক্তির ঘোষনা আসে ‘শিরোনাম’ নামে একটি সিনেমার। নিরব হোসেন ও ইয়ামিন হক ববি জুটির সিনেমাটি অবশেষে আর মুক্তি পায়নি। আসন্ন পূজায় কি এটি মুক্তি পাবে? 

এমন প্রশ্নে অনিক বিশ্বাস বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়ো করতে চাইনি। আমাদের শুটিং শেষ করেই আমরা মুক্তির সিদ্ধান্ত নেব। এখনও আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। আশা করি চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবেন।’ 

বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এ সিনেমাটি। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের