দুই সেশন টিকতে হবে ইংল্যান্ডকে, ভারতের দরকার ৪ উইকেট

এই ম্যাচ জেতা সম্ভব নয়। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস সেটা বুঝতে পেরেই ম্যাচ বাঁচানোর দিকে মনোনিবেশ করেন। কিন্তু তার প্রতিরোধ ভেঙে গেছে লাঞ্চের ঠিক আগের বলেই। ৭৩ বল খেলে ৩৩ রান করে ওয়াশিংটন সুন্দরের এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন স্টোকস।

ফলে এজবাস্টন টেস্টে ৬ উইকেটে ১৫৩ রান নিয়ে পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে গেছে ইংল্যান্ড। জিততে হলে তাদের করতে হবে আরও ৪৫৫ রান, যা বলতে গেলে অসম্ভব। ভারতের দরকার ৪ উইকেট। ৫৫.৩ ওভার খেলা বাকি আছে।

টেস্টের পঞ্চম ও শেষদিনে প্রায় পৌনে দুই ঘণ্টা বৃষ্টির কারণে খেলা হয়নি। ইংল্যান্ড হয়তো তখন স্বস্তিতেই ছিল। কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর প্রথম সেশনে ১০ ওভার কেটে রেখে খেলা শুরু করা হয়।

টানা দুই ওভারে ওলি পোপ আর হ্যারি ব্রুককে ফিরিয়ে শুরুতেই ইংলিশদের চাপে ফেলেন আকাশ দিপ। পোপ ২৪ রানে হন বোল্ড, ব্রুক ২৩ করে এলবিডব্লিউ।

এরপর বেন স্টোকস আর জেমি স্মিথ ১১৫ বল কাটিয়ে দেন। যোগ করেন ৭০ রান। স্টোকসের আউটে ভাঙে এই জুটি।

ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের পাহাড়সম জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ইংলিশরা।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ