দুই বছর বয়সি লায়লার জীবন কেড়ে নিল ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, মেয়েশিশুটির নাম লায়লা আল–খাতিব। বয়স দুই বছর।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় ইসরাইলি সেনা লায়লার মাথায় গুলি করে। গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়। খবর আল-জাজিরার। 

এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আর টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিল ইসরাইলের সেনারা।

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ দিনের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনের প্রায় ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর