দুই কোটি টাকার আংটি পরে বিয়ে করলেন সামান্থা

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিডিমোরুর বিয়ে ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত লিঙ্গা ভৈরবী বিবাহের সেই ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তবে সামান্থার সাজ-সৌন্দর্যের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তার বিয়ের আংটি নিয়ে। গুঞ্জন চাউর হয়েছে, বাংলাদেশি মূল্যে এই আংটির দাম প্রায় দুই কোটি টাকারও বেশি।

ভারতের প্রথম তারকাখ্যাত গয়না বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল জানান, সামান্থার আঙটিতে ব্যবহৃত হয়েছে এক বিরল লোজেঞ্জ কাট হীরা। সাধারণত এই ধরনের কাটে মাঝখানে ধাপ থাকে, তবে সামান্থার আঙটি ছিল সম্পূর্ণ সমতল নকশায়।

তিনি বলেন, আংটিতে রয়েছে আটটি পোর্ট্রেট কাট হীরার পাপড়ি এবং মাঝখানে বসানো হয়েছে দুই ক্যারেটের হীরা। দেখতে সহজ মনে হলেও এর কারিগরি অত্যন্ত জটিল। বিশ্বের খুব কম সংখ্যক কর্মশালায় এমন নিখুঁতভাবে পোর্ট্রেট কাট হীরা তৈরি সম্ভব বলে জানান তিনি। আংটিটির সম্ভাব্য মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ রুপি।

আংটির নকশা করেছেন গ্রিসের বিখ্যাত কিন্তু রহস্যময় জহুরি থিওডোরোস সাভোপুলোস। তিনি খুব সীমিত সংখ্যক গয়না তৈরি করেন এবং প্রায় সম্পূর্ণ গোপনে কাজ করেন। তার প্রতিটি গয়নায় থাকে অনন্য নকশা ও উচ্চমানের কারিগরি। একে তাই একক, দুর্লভ ও ঐতিহ্যনির্ভর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সামান্থাকে বিয়ের আংটি পরিয়ে দিচ্ছেন তার স্বামী রাজ নিডিমোরু

এই আংটিতে ব্যবহৃত পোর্ট্রেট কাট হীরার ইতিহাসও বেশ দীর্ঘ। মুঘল আমলে শাহজাহান ক্ষুদ্র চিত্রকর্ম রক্ষার জন্য স্বচ্ছ পাতলা হীরা ব্যবহার করতেন, সেখান থেকেই এ ধরনের কাটের উৎপত্তি।

বিয়েতে সামান্থা পরেছিলেন অর্ডার করা লাল বেনারসি শাড়ি, যা বিশুদ্ধ কাটান সাটিন সিল্কে তৈরি। এক কারিগর দুই থেকে তিন সপ্তাহ ধরে এই শাড়ি তৈরি করেন। এতে ব্যবহৃত হয়েছে পাউডার-জরি বুটি, নিশি-বোনা বর্ডার, সাড়ি তার, কাটদানা, কাসাব ও ক্ষুদ্র আয়নার কারুকাজ। বিয়ে, সাজ এবং বিশেষ করে সেই দেড় কোটি টাকার আংটি- সব মিলিয়ে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সামান্থা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প