দুই কিংবদন্তিকে সঙ্গে রেখে শিরোপা হাতে নিলেন কোহলি

আজকের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু একদিনের গড়া কোনো ফ্র্যাঞ্চাইজি নয়। দীর্ঘ ১৮ বছরের সাধনা ও পরিশ্রমের ফসল এটি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটিতে জমে আছে বহু তারকা ক্রিকেটারের শ্রম-ঘাম। এসব তারকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নামটি বিরাট কোহলির, যিনি গতকাল মঙ্গলবার মাঠে থেকে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ রানের জয় উপহার দিয়ে বেঙ্গালুরুকে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন করেছেন।

এছাড়া বেঙ্গালুরুতে খেলা অন্য তারকাদের মধ্যে বড় নাম হলো এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের। এই দুই তারকা দীর্ঘদিন ঘরে বেঙ্গালুরুকে সার্ভিস দিয়েছেন। যদিও তাৎক্ষণিক ফলাফল দেখাতে পারেননি। তবে দলটিকে গড়ে তোলার কাজ করে দিয়েছেন। সমকালীন অন্যতম দুই ক্রিকেট কিংবদন্তি বেঙ্গালুরুর জন্য লড়াই করেছেন নিজেদের সর্বস্ব দিয়ে।

বেঙ্গালুরুর প্রতি সাবেক দুই তারকা ভিলিয়ার্স ও গেইলের এতটাই গভীর যে, প্রিয় দলের ফাইনাল দেখতে নিজ দেশ থেকে ভারতে ছুটে এসেছেন। গেইল ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ জ্যামাইকা থেকে আর ভিলিয়ার্স উড়ে এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। এরপর গ্যালারিতে বসে দু’জনই পুরো ম্যাচ দেখেছেন।

গেইল ও ভিলিয়ার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদরকে সঙ্গে রেখেই গতকাল মঙ্গলবার শিরোপা উদযাপন করেছেন বেঙ্গালুরুর এবারের মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রহকারী কোহলি। তিন তারকাকে একসঙ্গে ঐতিহাসিক শিরোপা উদযাপন দেখে ভক্তরা আবেগ-আপ্লুত হয়েছেন।

ম্যাচ শেষে ভিলিয়ার্সকে নিয়ে কোহলি বলেন, ফ্র্যাঞ্চাইজিটির জন্য সে যা করেছে, তা সত্যিই অসাধারণ। আমি তাকে ম্যাচ শুরুর আগেই বলেছিলাম — এই জয় যতটা আমাদের, ততটাই তোমারও। আমরা যখন রাতে ট্রফি তুলবো, তখন তুমি আমাদের সঙ্গে উদযাপন করবে — আমি সেটা চাই। কারণ তুমি বেঙ্গালুরুর জন্য যা করেছো, সেটা খুবই বিশেষ।

গেইলকে জড়িয়ে কোহলি আরও বলেন, আমার জন্য এই জয়টা কেন এতটা স্পেশাল? কারণ এই দুইজনের (এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল) সঙ্গে আমি আমার সেরা সময়টা ভাগ করে নিয়েছি। তাই এই জয়টা যতটা আমার, ঠিক ততটাই ওদেরও। আমি জানি, মানুষ আবেগী হয়ে উঠেছে। ওরাও সব কিছু উজাড় করে দিয়েছে। তাই এই জয়টা পুরোপুরি আমাদের সবার।

আইপিএলের প্রথম তিনটি আসর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর ক্যারিয়ারের শেষ পর্যন্ত টানা ১১ আসর বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ভিলিয়ার্স। অন্যদিকে গেইল টুর্নামেন্টের প্রথম দুই আসর কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এরপর টানা ৭ মৌসুমে বেঙ্গালুরুর জার্সিতে আর শেষ চার মৌসুম খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প