দীর্ঘমেয়াদি ভিসায় অবস্থানের সময় দ্বিগুণ করলো মিশর

পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের জন্য প্রতিবার প্রবেশে থাকার অনুমোদিত মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ করেছে মিশর সরকার। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করার সিদ্ধান্ত হয়।

নতুন নিয়ম অনুযায়ী, দীর্ঘমেয়াদি ভিসাধারীরা পর্যটক রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যা প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত থাকার সুযোগ দেবে। এ সময়ের মধ্যে তারা চাইলে দেশত্যাগ করে পুনরায় প্রবেশ করতে পারবেন, তবুও তাদের ভিসা বহাল থাকবে।

এর ফলে ভিসাধারীরা সরকারি বিভিন্ন সেবা গ্রহণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।

মিশরের পাঁচ বছরের ভিসা কী
এই বিশেষ ভিসা ১৮০ দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। নিয়মিত ভ্রমণকারীদের সুবিধার্থে চালু করা এ ভিসা একবারে পাঁচ বছরের জন্য বৈধ থাকে। ভিসাধারীরা এই মেয়াদের মধ্যে বহুবার মিশরে প্রবেশ করতে পারবেন, নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

আগে প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি থাকলেও নতুন সিদ্ধান্তে সেই মেয়াদ দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ১৮০ দিনে। এর ফলে মিশরে নিয়মিত আসা দীর্ঘমেয়াদি পর্যটক, ব্যবসায়ী ও প্রবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা