দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ অনেকে

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার (রেড ফোর্ট) কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায়, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই পাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। গাড়িগুলোতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দিল্লি পুলিশের একজন কর্মকর্তার বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১ এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে বলে আমরা ফোন পাই। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

লাল কেল্লা দিল্লির পুরোনো ও ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এটি শহরের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণে আসেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি