দিল্লির দুর্দান্ত জয়ে স্টার্কের ৫, টানা দ্বিতীয় হার হায়দরাবাদের

বিশাখাপত্তনম স্টেডিয়ামে আরও একটি রান উৎসব দেখার অপেক্ষা করছিলেন দর্শকরা। তাদের এমন আশা অমূলক নয় মোটেও। কেননা সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ মানেই তো রানের বন্যা বইয়ে যাওয়ার কথা।

কিন্তু আজ রোববার তেমনটি হয়নি। মূলত হায়দরাবাদকে সেটি করতে দেননি দিল্লি ক্যাপিটালসের পেসার মিচেল স্টার্ক। শুরুতেই হায়দরাবাদের শিবিরে অতর্কিত আক্রমণ চালিয়ে শক্তি শেষ করে দেন এ গতিতারকা। যার ফলে ১৬৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন স্টার্ক। জবাবে ২৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।

এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতলো দিল্লি। অন্যদিকে এক জয়ের পর টানা দুটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো হায়দরাবাদ।

এ ম্যাচে ৩৭ রানেই ৪ টপঅর্ডারকে হারায় হায়দরাবাদ। স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে রানআউটের শিকার হন মারকুটে অভিষেক শর্মা (১ বলে ১)। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে ইনিংসের তৃতীয় ওভারে ইশান কিশান (৫ বলে ২) ও নিতিশ কুমার রেড্ডিকে (২ বলে ০) ফেরান স্টার্ক।

পরের ওভারে ট্রাভিস হেডকেও (১২ বলে ২২) সাজঘরের পথ দেখান স্টার্ক। পঞ্চম উইকেটে হায়দরাবাদের হাল ধরেন হেনরিখ ক্লাসেন ও অনিকেত ভার্মা। ৪২ বলে ৭৭ রানের জুটি করেন তারা। ১৯ বলে ৩২ রান করে আউট হন ক্লাসেন।

৪১ বলে ৭৪ রানে মারকুটে ইনিংসে কুলদিপ যাদবের বলে বাউন্ডারি লাইনে ফ্রেজার ম্যাকগার্কের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরত যান অনিকেত। নিচের দিকে আর কেউ দাঁড়াতে না পারায় ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

১৬৪ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৮১ রান তোলেন ম্যাকগার্ক ও ফাফ ডু প্লেসি। ২৭ বলে ৫০ রান করে ফেরেন ডু প্লেসি। ৩২ বলে ৩৮ রান করে বিদায় নেন ম্যাকগার্ক। ৫ বলে ১৫ রান করেন লোকেশ রাহুল।

চতুর্থ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি করে দিল্লির জয় নিশ্চিত করেন অভিষেক পোরেল ও ত্রিস্টান স্টাবস। পোরেল ১৮ বলে ৩৪ আর স্টাবস ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

স্টার্কের ফাইফারের পাশাপাশি দিল্লির হয়ে ৩ উইকেট শিকার করেন কুলদিপ যাদব। হায়দরাবাদের হয়ে ৪২ বলে ৩ উইকেট নেন জিসান আনসারি।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে