দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে উড়িয়ে দিলো লিভারপুল

লুইস দিয়াজের হ্যাটট্রিকে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৪ ম্যাচের সবগুলোতেই জয় পেল আর্নে স্লটের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে লিভারপুল ছাড়া শতভাগ জয়ের রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলার। ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। আজ ক্লাব বার্গের বিপক্ষে নিজেদের চতুর্থ খেলতে নামবে ভিলা।

অ্যানফিল্ডে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ৪ ম্যাচে অলরেডদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে আছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।

মঙ্গলবার সবগুলো গোলই দ্বিতীয়ার্ধে করে লিভারপুল। ৬১ মিনিটে অচলাবস্থা ভাঙেন লুইস দিয়াজ। কার্টিস জোনসের নিখুঁত পাসে লেভারকুসেনের রক্ষণভাগের মাঝখান দিয়ে বল জালে জমা করেন কলম্বিয়ার তারকা।

২ মিনিট পরই নেদারল্যান্ডস তারকা কোডি গাকফোর গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। মোহাম্মদ সালাহর ক্রস থেকে হেড করে লেভারুকুসেনের জাল কাঁপান তিনি। প্রথম অফসাইড ধরে নিয়ে গোল বাতিল করলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলাতে হয় রেফারিকে।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াজ। সালাহর ক্রস থেকে গোলটি করেন এই ফরোয়ার্ড। এতে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।

দিয়াজ হ্যাটট্রিক পূর্ণ করেন ৯২ মিনিটে। এতে লিভারপুলের জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি