দিনাজপুরের পাথরখনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২১ ও ২২ নভেম্বর একাধিকার ভূমিকম্পের কারণে শ্রমিকদের নিরাপদে রাখতে মধ্যপাড়ায় দেশের একমাত্র ভূ-গর্ভস্থ পাথরখনিতে উত্তোলন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পাথরখনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি’র) অধীনে ভূ-গর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে এখানে পাথর উত্তোলনের কাজ করেন শ্রমিকরা। এতে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার টন পাথর উত্তোলন করে খনিটি।

শুক্রবার ও শনিবার ভূমিকম্পে একাধীকবার কেপে ওঠে পুরো দেশ। একই দিনে পর পর কয়েকবার ভূমিকম্পের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে পেট্রোবাংলার নির্দেশে রোববার বিকেল ৩টায় শুলু হওয়া শিফট চলাকালে রাত ১০টার পর খনি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, কোনো প্রকার অপ্রতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা এড়াতে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কয়েক দিনের মধ্যে খনির কাজ আবারও শুরু হতে পারে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প