দাবি না মানলে স্কুলে তালা দেওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের

 সাতদিনের আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে স্কুলে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে একটি সংবাদ সম্মেলন করে রাজধানীর শাহবাগ থানা ফটকের বিপরীত পাশের সড়কটি ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া বলেন, আগামী ৩১ তারিখ এ বিষয়ে গঠিত কনসাল্টেন্ট কমিটি তাদের প্রতিবেদন দেবে। আমরা তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। আজ আমাদের সমাবেশে সাবেক ভিপি নুরুল হক নুর, ড. আতিক মুজাহিদসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

তিনি বলেন, ৩১ তারিখের মধ্যে দাবি আদায় না হলে আমরা সারাদেশে কর্মসূচি ঘোষণা দেব। সেটা হতে পারে, আমরা স্কুলে তালা দিয়ে দেব। আমাদেরকে যেন তা করতে বাধ্য করা না হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক প্রতিনিধি খায়রুন নাহার লিপি বলেন, আমাদের উপস্থিত শিক্ষকরা আজই আমরণ অনশনে যেতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু ৩১ তারিখ কনসাল্টেশন কমিটি রিপোর্ট প্রদান করবেন তাই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ৩১ তারিখ পর্যন্ত ধৈর্য ধরতে বলা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়। এই আন্দোলন নিয়ে রোববার কেউ যদি প্রহসনের চেষ্টা করেন, তাহলে আমরা ৩১ তারিখের আগে গড়ে তুলব। কোনো শিক্ষকের কিছু হলে আমরা সাড়ে তিন লাখ শিক্ষক ঝাপিয়ে পড়ব।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরে হতাশা প্রকাশ করেন আন্দোলকারী এ শিক্ষকরা।

কার্যালয় থেকে ফিরে তারা শুরুতে শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। পরে এ কর্মসূচি থেকে সরে আসেন।

কেন্দ্রীয় কার্যালয় থেকে ফিরে শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান বলেন, আমরা যেতে চেয়েছিলাম যমুনা অভিমুখে। কিন্তু আমাদের নিয়ে যাওয়া হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এখানে কাদের সাথে কথা বলব। সেখানে কেউ নেই। আমরা সেখানে গিয়েছি আলোচনা করতে। আমাদেরকে তারা বললেন পত্রগ্রাহকের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য।

তিনি বলেন, আমরা তা প্রত্যাখান করে চলে এসেছি। এভাবে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।

খাইরুন নাহার লিপি বলেন, আমাদের শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে। এসময় সেখানে শাহবাগে রাতে অবস্থান করার ঘোষণা দেন খায়রুন নাহার লিপি। তবে প্রতিনিধিদের সাথে আলোচনার পর তারা ৭ দিন আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার সকালে চাকরির বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেড করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ সমাবেশ করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দুপুরের পর তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন। পরে শাহবাগে পুলিশ তাদের থামিয়ে দেয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর