‘দাবাং ৪’ সিনেমায় নতুন চমক দিতে যাচ্ছেন সালমান

বক্স অফিসে তেমন সাফল্য না থাকলেও তারকার দীপ্তিতে কোনো ভাটা পড়েনি বলিউড সুপারস্টার সালমান খানের। বড়পর্দায় তার ক্যারিয়ার কিছুটা শ্লথ গতিতে চললেও হাতে রয়েছে একাধিক বড় বাজেটের প্রকল্প। এই সময়েই বলিউড অঙ্গনে নতুন গুঞ্জন-অভিনেতা সালমান এবার পরিচালকের আসনেই বসতে যাচ্ছেন!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নিয়ে মুখ খুলেছেন আরবাজ খান। তিনি জানিয়েছেন, ‘দাবাং ৪’র চিত্রনাট্যের খসড়া এরই মধ্যে প্রস্তুত, কয়েকটি কাজও অনেকটা এগিয়েছে। তবে পরিচালক কে-সেটা জানাতে নারাজ তিনি।

ঠিক এই জায়গাতেই জল্পনা-কল্পনা তুঙ্গে। বলিউডে কানাঘুষা- ‘দাবাং ৪’ দিয়েই নাকি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সালমান খান।

এর আগে প্রথম কিস্তি চালিয়েছিলেন পরিচালক অভিনব কাশ্যপ। পরবর্তী দুই ছবির দায়িত্ব যায় আরবাজ এবং প্রভু দেবার হাতে। যদিও সেটের নেপথ্যে মূল সিদ্ধান্তগুলো সালমানই দিতেন বলে অভিযোগ তুলেছিলেন অভিনব কাশ্যপ নিজেও। এবার কি তবে সেই সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিক রূপ পাচ্ছে?

বলিউড সূত্র জানায়, নির্মাতারা এখনই সব কিছু প্রকাশ করতে চাইছেন না। তবে নীরবে কাজ এগোচ্ছে। নতুন বছর, অর্থাৎ ২০২৬ সালেই শুরু হবে ‘দাবাং ৪’র শুটিং।

সম্প্রতি ‘দাবাং’র ১৫ বছর পূর্তি উদযাপন হয়েছে। তবে আনন্দের এই আবহেই সালমান–আরবাজকে নিয়ে ফের তোপ দাগেন অভিনব কাশ্যপ। দাবি করেন, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাকি ভালো নয়! সালমানকে ‘গুন্ডা, অপরাধী’ বলেও কটাক্ষ করেন তিনি।

এমন বিতর্কের মাঝেই নতুন গুঞ্জন-সালমান খান এবার পরিচালকের আসনে বসতে প্রস্তুত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি