দক্ষিণ সুদানে প্লেন বিধ্বস্ত, নিহত ২০

দক্ষিণ সুদানের ইউনিটি রাজ্যে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। প্লেনটিতে তেলক্ষেত্রে কর্মরত শ্রমিকরা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

ইউনিটি রাজ্যের তথ্যমন্ত্রী গাৎওয়েচ বিপাল জানান, বুধবার (২৯ জানুয়ারি) সকালে ইউনিটি তেলক্ষেত্রের বিমানবন্দরে প্লেনটি বিধ্বস্ত হয়। এটি রাজধানী জুবার উদ্দেশে রওয়ানা হয়েছিল।

তিনি বলেন, প্লেনটিতে গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) কর্মীরা ছিলেন। এই প্রতিষ্ঠানটি চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত নাইল পেট্রোলিয়াম করপোরেশনের একটি যৌথ উদ্যোগ।

বিপাল আরও জানান, প্রাথমিকভাবে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আরও দুইজনের মৃত্যু হয়। মাত্র একজন যাত্রী জীবিত রয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চীনের এবং একজন ভারতের নাগরিকও রয়েছেন।

তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ সুদানে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালে জুবা থেকে ইরিওল যাওয়ার পথে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হন। এর আগে, ২০১৫ সালে জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি রুশ নির্মিত কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের