দক্ষিণ কোরিয়ায় দাবানলে পুড়ে ছাই ঐতিহাসিক বৌদ্ধ মন্দির, লোকশূন্য পর্যটন গ্রাম

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ইউনেস্কো তালিকাভুক্ত হাহোয়ে ফোক ভিলেজ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার থেকে দক্ষিণ কোরিয়ায় একাধিক স্থানে দাবানল শুরু হয়। মঙ্গলবার দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী কো কি-ডং জানান, দাবানলে প্রায় ১৪ হাজার ৬৯৪ হেক্টর (৩৬ হাজার ৩১০ একর) এলাকা পুড়ে গেছে, যা ক্রমশ বাড়ছে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম দাবানল। ২০০০ সালের এপ্রিল মাসে দেশটির পূর্ব উপকূলে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা গিয়েছিল, যেখানে ২৩ হাজার ৯১৩ হেক্টর (৫৯ হাজার ৯০ একর) এলাকা পুড়ে যায়।

চার অঞ্চলে জরুরি অবস্থা, পর্যটন এলাকা খালি

সরকার দাবানলের ভয়াবহতা বিবেচনায় চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে উইসিয়ং এবং আন্দং। উইসিয়ংয়ের দাবানল মঙ্গলবার ইউনেস্কোর তালিকাভুক্ত হাহোয়ে ফোক ভিলেজের দিকে অগ্রসর হলে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ঐতিহাসিক গউনসা মন্দির ধ্বংস

এক হাজার বছরের পুরোনো গউনসা বৌদ্ধ মন্দির দাবানলের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। সকাল থেকেই মন্দিরের কর্মীরা মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সরানোর চেষ্টা করছিলেন এবং আগুন প্রতিরোধী চাদর দিয়ে বিশালাকৃতির গিল্ডেড বুদ্ধ মূর্তিকে ঢেকে দেন। কিন্তু বিকেলের মধ্যে আগুন পুরো মন্দিরকে গ্রাস করে ফেলে।

কোরিয়া হেরিটেজ সার্ভিসের এক কর্মকর্তা জানান, মন্দিরটি পুড়ে গেছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।

দাবানল নেভাতে ব্যাপক তৎপরতা

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ৬ হাজার ৭০০ এর বেশি দমকলকর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ কর্মী শুধু উইসিয়ং এলাকায় নিয়োজিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

  • Related Posts

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস…

    Continue reading

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২