দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশি অপহরণ, একজনকে হত্যা

দক্ষিণ আফ্রিকার কুইন্স টাউনের আলমগীর হোসেন ও পোর্ট এলিজাবেথের ইমাম হোসেনসহ দুই বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের ১০দিন পর আলমগীর হোসেনকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেয় তারা। এখনও খোঁজ মেলেনি ইমাম হোসেনের।

জানা যায়, ২ জুন ইস্টার্ন ক্যাপ প্রদেশের কেন্ট্যানি এলাকা থেকে আলমগীর হোসেনকে অপহরণ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতের কোন এক সময় তার লাশ কুইন্স টাউন শহরের অদুরে লেডীফ্রের আস্কিটন এলাকার একটি রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত আলমগীর নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষ্ণাঙ্গরা সেখানকার বাংলাদেশিদের জানায়। শুরুতে লাশ দেখে কেউ চিনতে না পারলেও পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। 

তখন স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়।

দেশটির পোর্ট এলিজাবেথ থেকে আরো এক বাংলাদেশি ব্যবসায়ী ইমাম হোসেনকে মঙ্গলবার (১০ জুন) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঠিক কি কারণে অপহরণ হয়েছেন, তা এখনও জানা যায়নি। অপহরণকারীরা এখনও মুক্তিপনের জন্য কোনো যোগাযোগ করেনি বলে জানান পোর্ট এলিজাবেথের বাংলাদেশ কমিউনিটি।

এমন ঘটনায় বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন সংগঠন দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। 

এ ধরনের ঘটনায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় ভূমিকা কামনা করছেন প্রবাসী বাংলাদেশিরা।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের