তেঁতুলিয়ায় ৫ ডাকাত ধরে পুলিশে দিলো স্থানীয়রা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তেঁতুলিয়াসহ পুরো জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত প্রবেশের খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গায় মাইক দিয়ে সতর্ক করা হয় এবং অনেকে মহাসড়কে অবস্থান নেয়।

পরে স্থানীয়দের সহায়তায় রোববার (২ মার্চ) ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।

আটকরা হলেন, রংপুরের মিঠাকুপুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আ. আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের আ. জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের আ. জব্বারের ছেলে আয়নাল (৩৮)।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টা ৫মিনিটে তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের ১০০ গজ দক্ষিণে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে প্রবেশ করে ডাকাতদল। পরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হাত-পা বেঁধে মারধর করে বাড়ির মালিকদের।

পরে নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ভিকটিমদের ডাক চিৎকার শুনে আশপাশের সবাই বের হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় সব গ্রামের মানুষ বের হয়।

শেষে স্থানীয়দের সহযোগিতায় ভজনপুর বাজার থেকে ডাকাতদলকে আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় উপজেলা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম তেঁতুলিয়াসহ পুরো জেলায় তৎপর থেকে সারারাত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনার বিস্তারিত জানতে ও জড়িত সবাইকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত তুলে ধরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর